মা হচ্ছেন নুসরাত! স্বামী নিখিল ​বললেন, ‘সন্তান আমার নয়’

বিনোদন ডেস্ক- ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান মা হতে চলেছেন। শুক্রবার (৪ জুন) সকাল থেকেই এই গুঞ্জন ছড়িয়ে পড়েছে টলিপাড়ার।

 

অভিনেত্রীর অত্যন্ত ঘনিষ্ঠমহলের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে অভিনেতা যশ দাশগুপ্ত এবং নুসরতের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। ১ মাস আগেই এই সুখবর পেয়েছেন তারা। যদিও এ নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি নুসরাত।

 

কয়েকমাস ধরেই ঝড় চলছে নুসরাতের ব্যক্তিগত জীবনে। স্বামী নিখিল জৈনের সঙ্গে আইনি বিচ্ছেদ না হলেও আলাদা থাকছেন দুজন।

 

নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গে নিখিল বলেন, ‘এই বিষয়ে আমি কিছুই জানি না। ওর সঙ্গে দীর্ঘ দিন আমার কোনও সম্পর্ক নেই। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে এই সন্তান আমার নয়।’

 

দুই বছর আগে ঘটা করেই নিখিল জৈনকে বিয়ে করেন নুসরাত। তবে বছর না গড়াতেই শুরু হয় তাদের সম্পর্কের টানাপোড়েন। এদিকে অভিনেতা যশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে নুসরাতের। বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা যায় তাদের। এ নিয়ে শুরু হয় যশ-নুসরাত নতুন রসায়নের ইঙ্গিত।

 

সম্প্রতি নিজেদের সম্পর্কে ইনস্টাগ্রাম অফিসিয়্যালের স্টাম্পও দিয়ে দিয়েছেন নুসরাত-যশ। এখন বেশিরভাগ সময় একসঙ্গেই কাটাচ্ছেন তারা।

 

গত সোমবার এক পত্রিকারর সমীক্ষায় টলিউডের সবচেয়ে ‘কাঙ্ক্ষিক’ নারীর তালিকায় তিন নম্বরে জায়গা করে নিয়েছেন নুসরাত। আর সেই প্রতিবদেনে স্পষ্টভাবে নুসরাতের সম্পর্কের স্ট্যাটাস হিসেবে লেখা রয়েছে, ‘ডেটিং যশ দাশগুপ্ত’।

 

নুসরাত নিজে প্রতিবেদনের সেই অংশ ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন। এখানেই শেষ নয়, দুজনের মনের বাগানে যে ভালোবাসার ফুল ফুটেছে তা নানাভাবে বুঝিয়ে দিচ্ছেন তারা। এর মধ্যে এলো নুসরাতের মা হওয়ার খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *