ভক্তদের সুসংবাদ দিলেন মিথিলা

বিনোদন ডেস্ক- জনপ্রিয় অভিনেত্রী, সমাজকর্মী ও পিএইচডি গবেষক রাফিয়াত রশিদ মিথিলা সারা বছর জুড়েই কাজ করে থাকেন।

 

তবে ঈদ বা বিশেষ দিনের কাজ নিয়ে একটু বেশিই আগ্রহ থাকে তার। গত রোজার ঈদে বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয় তার অভিনীত চারটি নাটক ও একটি শর্টফিল্ম।

 

আসছে কোরবানির ঈদেও মিথিলা ভক্তদের জন্য থাকছে সুখবর। আসছে ঈদেও টিভি পর্দায় একাধিক কাজে দেখা যাবে এই অভিনেত্রীকে। তার মধ্যে একটি হলো নাটক ‘বিয়িং ওম্যান’। মুনতাহা বৃত্তার রচনায় এটি পরিচালনা করেছেন হাসান রেজাউল।

 

গত সপ্তাহে উত্তরার শুটিংবাড়িতে হয়েছে এর দৃশ্যধারণ। এখানে মিথিলাকে একজন কর্মজীবী স্ত্রীর ভূমিকায় দেখা যাবে।

 

হাসান রেজাউল বলেন, ‘নাটকের গল্পটা ক্লাসিক্যাল। এটা মধ্যবিত্ত সংসারে প্রায়ই দেখা যায়। একজন নারী কীভাবে সংসার ও পেশার চাহিদা পূরণ করে চলেন- তাই উঠে আসবে। মিথিলাকেও সেই ভূমিকায় দেখা যাবে।’

 

পেশা ও সংসার জীবনের টানাপড়েনের গল্প এটি। মিথিলার জীবনে আসবে সন্তানও। শেষ পর্যন্ত একজন নারীর মানুষ হয়ে ওঠার গল্প হলো ‘বিয়িং ওম্যান’।

 

নাটকে মিথিলার স্বামীর চরিত্রে দেখা যাবে ইরফান সাজ্জাদকে। আসছে কোরবানির ঈদে এটি দেখা যাবে আরটিভির পর্দায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *