নাগরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোতাহার আলীর দাফন সম্পন্ন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের নাগরপুরে ভাড়রা মিরকুটিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোতাহার আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

 

তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নাগরপুর উপজেলা সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সুজায়েত হোসেন।

 

রবিবার (৩০ মে) সকালে বীর মুক্তিযোদ্ধা মোতাহার আলী বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তার জানাযা নামাজ নিজ গ্রামে অনুষ্ঠিত হয়েছে। নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর।

 

এ সময় বীর মুক্তিযোদ্ধা ভাড়রা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন তালুকদারসহ এলাকার বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *