Home দেশের খবর রংপুরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে জাতীয় ছাত্রসমাজের মানববন্ধন

রংপুরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে জাতীয় ছাত্রসমাজের মানববন্ধন

0
170

সাইফুল ইসলাম মুকুল,  রংপুর: দেশের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান সাধারন ছুটি বাতিল ও অনতিবিলম্বে খুলে দেওয়ার দাবীতে জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর ও জেলা কমিটির আয়োজনে বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

এসময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর কমিটির সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, রংপুর জেলা কমিটির আহবায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব, সৈকত,রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফ আলী, রংপুর জেলা যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ আল আমীন সুমন, যুগ্ম আহবায়ক কাওছার হামিদ, সহ সভাপতি আফিস,কারমাইকেল কলেজের যুগ্ন আহবায়ক কামরুজ্জামান কামরান,সহ সভাপতি শান্ত, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর কমিটির মহিলা বিষয়ক সম্পাদক অন্তরা সারওয়ার, মহানগর কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম রাসূল বিলাস,শাহ আলম, নুর নবী,আরমান, সহ জেলা ও মহানগরের কমিটির সর্বস্তরের নেতা কর্মীরা।

 

এ এসময় বক্তারা বলেন, আগামী ১৫ জুনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here