Home দেশের খবর ঢাকা নাগরপুর হাট বাজারে রসালো ফলের সয়লাব

নাগরপুর হাট বাজারে রসালো ফলের সয়লাব

0
66

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল নাগরপুরে হাট বাজার গুলোতে জৈষ্ঠ মাসে দেশীয় মৌসুমী ফলের সমাহার। গাছে গাছে হাট বাজারে যে দিকে চোখ যাচ্ছে রসালো ফল চোখে পড়ছে। বাতাসে ভেসে আসছে মৌসুমী রসালো ফলের মৌ মৌ সু-গন্ধ।

 

এছাড়া উপজেলার হাট বাজার গুলোতেও জমে উঠেছে মৌসুমী রসালো ফলের বাজার। আম, জাম, আনারস, কাঁঁঠাল, লিচু, জামরুল তালকুশসহ বাহারী মৌসুমী ফলে সয়লাব। তবে দাম একটু চড়া হওয়ায় নিম্ন আয়ের সাধারণ মানুষগুলো চাহিদা অনুযায়ী ক্রয় করতে পারছে না। ২৭ মে দুপুর সরেজমিনে দেখা যায়, নাগরপুর বাজারে দেশীয় ফলে সয়লাব। ক্রেতারা স্বাচ্ছন্দে কিনে নিয়ে যাচ্ছে এ দেশীয় ফল।

 

নাগরপুর বাজারে ফল কিনে শুকুর আলী বলেন, বাজারে দেশীয় ফলে ভরে গেছে তাই ছেলে মেয়েদের জন্য কিনে নিয়ে যাচ্ছি। দাম বেশি হওয়ায় চাহিদা মত কিনতে পারছি না।

 

আরেকজন ক্রেতা মো.জাকির হোসেন বলেন, আমি লিচু কিনতে আসছি। লেচুর দাম একটু বেশি। তারপরও ছেলের জন্য কিনে নিয়ে যাচ্ছি। এই সময়ে সব ধরনের ফল হাট-বাজারগুলোতে ওঠে। এখন ফলের দাম একটু বেশি।

 

নাগরপুর বাজারের ফল বিক্রেতা মো. সামাদ বলেন, বাজারে এখন সব ধরনের গ্রীষ্মকালীন ফল উঠেছে এবং বিক্রি হচ্ছে। ফলের দাম ক্রেতাদের নাগালে মধ্যে রয়েছে তাই স্বাচ্ছন্দে কিনে নিয়ে
যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here