Home দেশের খবর চট্টগ্রাম দোজখের ভয় দেখিয়ে শিশুছাত্রদের হুজুরের বলাৎকার, বন্ধ ছিল না রমজানেও

দোজখের ভয় দেখিয়ে শিশুছাত্রদের হুজুরের বলাৎকার, বন্ধ ছিল না রমজানেও

0
85

নজর২৪, চট্রগ্রাম- চট্টগ্রামের পাহাড়তলী এলাকার একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আজিজুর রহমান আজিজ (২৬) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানা পুলিশ।

 

পরে জিজ্ঞাসাবাদে জানা গেছে, নিয়মিতভাবেই ওই মাদ্রাসার বেশ কয়েকজন শিক্ষার্থীকে বলাৎকার করতেন ওই শিক্ষক। এসব বিষয় বাইরে বললে দোজখের আগুনে জ্বলতে হবে শিক্ষার্থীদের এমন ভয়ও দেখাতেন তিনি।

 

এমনকি গত রমজানেও আজিজুর রহমান আজিজের এমন বিকৃত লালসা থেকে রক্ষা পায়নি এসব শিক্ষার্থীরা। ৫ রমজানের দিন ১০ বছরের এক শিক্ষার্থীকে বলাৎকার করেন আজিজ। পরে সে তার পরিবারের সদস্যদের এসব কথা জানালে বুধবার (২৬ মে) আব্দুল আজিজকে গ্রেপ্তার করে পুলিশ।

 

আজিজুর রহমান আজিজ পাহাড়তলী থানা এলাকার আব্দুল আলী নগর দারুস সুন্নাহ্ আল ইসলামীয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মৃত আব্দুস সালামের ছেলে। দারুস সুন্নাহ মাদ্রাসায় তিনি দীর্ঘদিন যাবত হেফজ বিভাগে শিক্ষকতা করে আসছিলেন।

 

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. হাসান ইমাম জানান, ইহকাল ও পরকালের ভয় দেখিয়ে কোমলমতি দুই ছাত্রকে বলাৎকার করে আসছিল আজিজুল হক। এ বিষয়ে অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আদালতে পাঠানো হলে তিনি স্বেচ্ছায় বলাৎকারের ঘটনা স্বীকার করে আদালতে ১৬৪ ধরায় জবানবন্দি দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here