Home দেশের খবর বজ্রপাতে শাহজাদপুর ও উল্লাপাড়ায় ৪ জনের মৃত্যু, আহত ৪

বজ্রপাতে শাহজাদপুর ও উল্লাপাড়ায় ৪ জনের মৃত্যু, আহত ৪

0
82

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় আরো ৪ জন আহত হয়। সোমবার (২৪ মে) উপজেলার কায়েমপুর ইউনিয়ন ও গালা ইউনিয়নে ও উল্লাপাড়ার পশ্চিম কৃষ্ণপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

 

জানা যায়, সোমবার বিকাল পৌনে ৬ টায় উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিথুলিয়া দক্ষিণপাড়ার সোনাই বিলে কয়েক দফায় বজ্রপাতের ঘটনা ঘটে। আকস্মিক বজ্রপাতের ঘটনায় ধানক্ষেতে কাজ করা শ্রমিকরা মাটিতে শুয়ে পরে।

 

পরে গ্রামবাসীরা সোনাই বিল থেকে অচেতন অবস্থায় সাকেরা খাতুন (৫৫) ও হাশেম (২৫) সহ বেশ কয়েকজন কে উদ্ধার করে পৌর শহরের বিসিক বাসস্ট্যান্ডের পিপিডি ট্রাস্ট হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাকেরা খাতুন ও হাশেম দুজনকেই মৃত ঘোষণা করেন।

 

নিহত সাকেরা খাতুন (৫৫) চিথুলিয়া দক্ষিণপাড়ার সোলায়মান সরকারের স্ত্রী ও হাশেম এক‌ই গ্রামের আজগর আলীর পুত্র। হাশেম ৬ মাস পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

 

অপরদিকে এক‌ই সময় উপজেলার গালা ইউনিয়নের বড় দুগালি গ্রামে বজ্রপাতের ঘটনায় আজম ব্যাপারীর ছেলে নবম শ্রেণীর ছাত্র নাজমুল হোসেন (১৫) এর মৃত্যু হয়।

 

এছাড়াও উল্লাপাড়া উপজেলার পুর্ণিমাগাতী ইউনিয়নের পশ্চিম কৃষ্ণপুর গ্রামে বজ্রপাতে স্কুল ছাত্রী মোহনা খাতুনের মৃত্যু হয়। পুর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল আমিন হোসেন বজ্রপাতে নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বজ্রপাতের ঘটনায় আহতরা হলেন, শাহজাদপুর উপজেলার চিথুলিয়া গ্রামের মোস্তফার স্ত্রী মরজিনা খাতুন (৪৫) ও ফয়জাল মোল্লার স্ত্রী রহিমা খাতুন (৫০)। সড়াতৈল গ্রামের আহতরা হলেন, আলহাজের স্ত্রী মনোয়ারা বেগম (৫০) ও মৃত নেফাজ গ্রামানিকের স্ত্রী আমেনা খাতুন (৭০)।

 

বজ্রপাতে হতাহতের ঘটনায় শাহজাদপুর উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

এবিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা জানান, প্রাকৃতিক দুর্যোগ ব্রজপাতে মৃত্যু পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করছি। উপজেলা ত্রাণ তহবিল থেকে বজ্রপাতে নিহত পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here