সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধুপাজান চলতি নদীতে অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে বালি উত্তোলনের সময় বিশ্বম্ভরপুর থানার অফিসার ইন-চার্জ সুরঞ্জিত তালুকদার এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শনিবার ভোর রাতে ৭টি বাল্কহেড নৌকা আটক করেন।
জানা যায়, ধুপাজান চলতি নদীতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু ব্যাক্তি রাতের আধারে পুলিশের চোখ ফাঁকি দিয়ে নদীর পাড় কেটে বালি উত্তোলনের চেষ্টা করে। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৭টি বালি ভর্তি নৌকা আটক করেন।
এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইন-চার্জ জানান, ধুপাজান চলতি নদীতে প্রতিদিন পুলিশের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
