Home দেশের খবর বগুড়ার আদমদীঘিতে জুয়ার আসরে পুলিশের হানা, আটক ৪

বগুড়ার আদমদীঘিতে জুয়ার আসরে পুলিশের হানা, আটক ৪

0
133

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে জুয়ার আসরে অভিযান চালিয়ে চার জুয়ারিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। ২২ মে শনিবার দুপুর ২টায় উপজেলার কুন্দগ্রামের কড়ইবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার বশিকোড়া গ্রামের মনসুর আলী (৪৫), জাহাঙ্গীর আলম (৪২), হলুদ ঘর গ্রামের আবদুর রহমান (৬৫) ও কড়ইবাজার গ্রামের হান্নান (৩০)।

 

জানা গেছে, উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের কড়ইবাজার এলাকায় ১০ থেকে ১৫ জন ব্যক্তি আসর বসিয়ে জুয়া খেলছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ২টার দিকে আদমদীঘি থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে চার জুয়ারিকে আটক করে।

 

এ সময় অন্যরা দৌঁড়ে পালিয়ে যান। পুলিশ ওই জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ পাঁচটি মোবাইল ফোন জব্দ করে।

 

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here