ফিলিস্তিনে হামলার প্রতিবাদে কেরানীগঞ্জে বিক্ষোভ, ইসরায়েলি পতাকায় আগুন

নজর২৪, কেরানীগঞ্জ: ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় নিরীহ মুসলিম হত্যার প্রতিবাদে ঢাকার কেরানীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছে প্রজন্ম’৯২ নামে একটি সংগঠন।

 

শুক্রবার (২১ মে) জুমার নামাজ শেষে কেরানীগঞ্জ প্রেসক্লাব সড়কের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে স্থানীয় বিভিন্ন মসজিদের মুসল্লিরা অংশগ্রহণ করেন।

 

এসময় মানববন্ধনে অংশ গ্রহণকারিরা বিক্ষোভ মিছিল ও ইসরায়েল রিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। এসময় বিক্ষুব্ধ হয়ে ইসরায়েলি পতাকায় আগুন ধরিয়ে দেয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিদুল হক সাইদ। এছাড়া ওমর শরীফ অপু, হাজি জাকির হোসেন, ওমর ফারুক প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন। এসময় বক্তারা ইসরায়েলী পণ্য বয়কটের আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *