হেফাজতের কেন্দ্রীয় নেতা মনির হোসেন কাসেমী গ্রেফতার

নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাসেমীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

 

শুক্রবার (২১ মে) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, মনির হোসেন কাসেমী হেফাজতে ইসলামের সদ্যবিলুপ্ত কমিটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব ও জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা মুহতামিম।

 

ডিবি জানায়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর, ২০২০ সালের ডিসেম্বর এবং সম্প্রতি নারায়ণগঞ্জের সহিংসতায় তার নাম ওতপ্রোতভাবে জড়িত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *