নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ফিলিস্তিনে চলমান ইসরাইলি হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মে) নান্দাইল উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, লেখক ও কলামিস্ট সাইদুর রহমান, সমাজ রূপান্তর সাংস্কৃতি সংঘের সভাপতি এ.হান্নান আল আজাদ, সাংবাদিক শামছ-ই তাবরীজ রায়হান, জালাল মন্ডল, ফজলুল হক ভুইয়া, এবি সিদ্দিক খসরু, হাজী রফিকুল ইসলাম খোকন, শামছুজ্জামান বাবুল, প্রভাষক মোহাম্মদ আমিনুল হক বুুলবুল, আবু হানিফ সরকার, আওয়ামীলীগ নেতা নাজিমুল্লাহ লিটন, জাসদ নেতা আমরু মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আহসান কাদের ভূইয়া, নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি জাকির হোসেন প্রমুখ।
