Home দেশের খবর ঢাকা মহাসড়কে যানবাহনের চাপ; কর্মস্থলে ফিরতে রাজধানীমুখী লাখো মানুষ

মহাসড়কে যানবাহনের চাপ; কর্মস্থলে ফিরতে রাজধানীমুখী লাখো মানুষ

0
159

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ঈদের ছুটি শেষে সোমবার (১৭ মে) দেশের বিভিন্ন অঞ্চলসহ উত্তরাঞ্চল থেকে রাজধানীতে কর্মস্থলমুখী লাখো মানুষ ছুটে চলেছে। আর অধিকাংশ মানুষই দূরপাল্লার বাস না পেয়ে তাদের
গন্তব্যস্থলে পৌঁছাতে বেছে নিচ্ছে ট্রাক, মিনি কাভার্ডভ্যান- পিকআপ, হাইচ, প্রাইভেটকার ও মোটরসাইকেল।

 

যদিও মহাসড়কের বিভিন্নস্থানে পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে তবুও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এইসব যানবাহন চলাচলে চাপ বৃদ্ধি পেলেও যানচলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে করোনা ভাইরাসকে তোয়াক্কা না করেই ট্রাকসহ ইত্যাদি যানবাহনে গাদাগাদি করে কর্মস্থলে ফিরতে দেখা গেছে অনেককেই।

 

এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, মহাসড়কে যানজট নিরসনে কাজ করছি। আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে আইন অমান্যকারীদের কাছ থেকে নিয়মিত জরিমানা আদায় করছি এবং পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

০৫-২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here