Home দেশের খবর চট্টগ্রাম ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যা করলো পাষন্ড পিতা! গুরুতর আহত ৪

ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যা করলো পাষন্ড পিতা! গুরুতর আহত ৪

0
126

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কক্সবাজারের মহেশখালীতে পিতার হাতে নির্মম ভাবে নিহত হয়েছে পুত্র। একই সাথে পরিবারের আরো ৪ সদস্যকে কুপিয়ে আহত করেছে পাষন্ড পিতা। বুধবার দিবাগত রাতে উপজেলার শাপলাপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

 

জানা গেছে, উপজেলার শাপলাপুর ইউনিয়নের জামিরছড়া এলাকার মরহুম ছালেহ আহামদে ছেলে কুখ্যাত সন্ত্রাসী আলতাজ (৬২) এর সাথে তার প্রথম স্ত্রীর ছেলে জুবায়ের মাধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে মনোমালিন্য চলে আসছিল।

 

এর ধারাবাহিকতায় বুধবার রাতে সবাই ঘুমিয়ে পড়লে ধারালো কিরিচ নিয়ে তার প্রথম স্ত্রীর ছেলে জুবায়ের (২২) এর রুমে গিয়ে তাকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে গুরুত্বর আহত করে।

 

পরে তার চিৎকারে বাড়ির অন্যরা এগিয়ে আসলে আলতাজের এলোপাতাড়ি কুপের আঘাতে তার আরেক ছেলে মোঃ ফয়সালও আহত হয়। পরে তার স্ত্রী জান্নাত আরা বেগম, মেয়ে জুনু বেগম এবং জুনু বেগমের মেয়ে শামিমাকে কুপিয়ে আহত করে।

 

এর মধ্যে জুবাইয়ের অতিরিক্ত রক্ত ক্ষরণে তাৎকনিক মৃত্যু বরণ করে। পরে গুরুত্বর আহত ফয়সালকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। এছাড়া বাকি সদস্যদের জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

খবর পেয়ে ভোরে উপজেলার মৌলভীকাটা এলাকায় এক বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় হত্যার দায়ে অভিযুক্ত আলতাফ হোসেন ও তার ছেলে টিপুকে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ।

 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পিতার নেতৃত্বে হামলা চালিয়ে ছেলেকে খুন করা হয়। পুলিশ সকালে নিহত জোবায়ের এর লাশ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here