Home আন্তর্জাতিক হামাসের লাগাতার রকেট হামলা, ইসরায়েলের প্রধান বিমানবন্দর বন্ধ ঘোষণা

হামাসের লাগাতার রকেট হামলা, ইসরায়েলের প্রধান বিমানবন্দর বন্ধ ঘোষণা

0
182

আন্তর্জাতিক ডেস্ক- ফের উত্তপ্ত হয়ে উঠেছে ফিলিস্তিন ও ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেল আবিবে একের পর এক রকেট হামলা চালানো হয়েছে। ফলে শহরটিতে সতর্কতা সাইরেন বাজানো হয়।

 

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তেল আবিবে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

 

এদিকে রকেট হামলার ঘটনায় ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিওন বন্ধ করে দেয়া হয়েছে। এই বিমানবন্দর তেল আবিবের ঠিক পাশেই অবস্থিত। খবর আল জাজিরার।

 

হামাসের সশস্ত্র শাখা আল-কাসেম ব্রিগেডস বলেছে, গাজায় ইসরায়েলের বিমান হামলায় ১২ তলা ভবন ধ্বংস হয়ে গেছে। এ হামলার প্রতিশোধ নিতে তারা তেল আবিবের দিকে ১৩০টি রকেট নিক্ষেপ করেছে।

 

হামাস ঘোষণা দিয়েছে, ইসরায়েল যদি এ আগ্রাসন না থামায় তাহলে দেশটির দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহরকে একেবারে ‘জাহান্নাম’ বানিয়ে দেবে তারা।

 

এদিকে এমন হামলার তীব্র সমালোচনা করেছেন, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস। তিনি এমন হামলা দ্রুত বন্ধের আহ্বানও জানান। তবে কতক্ষণ বিমান চলাচল বন্ধ থাকবে সে বিষয়টি স্পষ্ট করেনি ইসরায়েল।

 

দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইএফডি) জানায়, হামাসের জঙ্গিরা গত ২৪-ঘণ্টায় কমপক্ষে ৬৩০টির বেশি রকেট হামলা চালিয়েছে। এদের মধ্যে দুই শ টি আকাশেই ধ্বংস করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। ১৫০টি গাজা উপত্যকাতেই আচড়ে পড়েছে। অন্যগুলো ইসরায়েলের সীমান্তবর্তী খোলা মাঠে আচড়ে পড়েছে।

এদিকে মঙ্গলবারও গাজায় ফিলিস্তিনি বাসস্থানে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার থেকে চলা ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ গেছে কমপক্ষে ১০ শিশুসহ ২৮ জনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here