Home জাতীয় মানবতার কারণে হলেও খালেদাকে বিদেশে যেতে দেয়া উচিত: ডা. জাফরুল্লাহ

মানবতার কারণে হলেও খালেদাকে বিদেশে যেতে দেয়া উচিত: ডা. জাফরুল্লাহ

0
67

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোর্টার: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, মানবতার কারণে হলেও বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করাতে বিদেশে যেতে দেয়া উচিত। তাকে নিয়ে সরকারের এমন চালাচালি করা মোটেও উচিত হচ্ছে না।

 

তিনি বলেন, উনার যে অবস্থা এদেশে উনার চিকিৎসা হচ্ছে না। লাঞ্চে পানি আশাটা খুবই খারাপ লক্ষ্মণ। যেকোন সময় যেকোন কিছু হতে পারে এটা দেশের জন্য, জাতির জন্য একটা বিপদজনক সমস্যার দিকে নিয়ে যাচ্ছে। যখন আইন মন্ত্রনালয়ে চিঠি পাঠিয়েছে তখনইতো করে দিতে পারতো সরকার। এটাতো আধাঘণ্টার কাজ।

 

আজ রবিবার (০৯ মে) দুপুরে ভাসানী অনুসারী পরিষদের আয়োজনে মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করে অসহায় দুস্থদের মাঝে ঈদুল ফিতরের শতাধিক উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম মেম্বার নঈম জাহাঙ্গীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here