Home প্রধান খবর চিকিৎসা নিতে বিদেশ যেতে পারবেন না খালেদা জিয়া

চিকিৎসা নিতে বিদেশ যেতে পারবেন না খালেদা জিয়া

0
50

নজর২৪, ঢাকা- রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে অনুমোদন দেয়নি সরকার।

 

রোববার (০৯ মে) দুপুরে নিজ কার্যালয়ের সভাকক্ষে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

 

তিনি জানান, দ-ণ্ড- প্রা- প্ত আসামি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়ার বিধান আইনে নেই বলে মতামত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

 

তারই আলোকে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

 

মন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী তাদের (খালেদা জিয়ার ভাইয়ের) আবেদন মঞ্জুর করতে পারছি না। আইন অনুযায়ী যতটুকু করণীয় ততটুকু করেছি। কিন্তু আইনের বাইরে গিয়ে আমরা কিছু করতে পারি না।

 

গত বুধবার (৫ মে) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় আবেদনটি দিয়ে যান খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার। এরপর সেটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

 

আজ সকালে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর আবেদনের বিষয়ে মতামত দিয়ে ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। সেখানে বলা হয়, সাজাপ্রাপ্ত কারও বিদেশে চিকিৎসার সুযোগ নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here