মির্জাপুরে হিজরাদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী বিতরণ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: চলমান করোনাকালীন সংকটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে দেয়া খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (০৬মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৩১ জন হিজরাদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

খাদ্য সামগ্রীর তালিকায় রয়েছে জনপ্রতি, ২ কেজি পোলাও চাল, ১ কেজি চিনি, ১ কেজি লাচ্ছি সেমাই (প্যাকেট), ১ লিটার সয়াবিন তেল, ২০০ গ্রাম গুড়া দুধ।

 

খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও আজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা।

 

খাদ্য সহায়তা পেয়ে তামান্না হিজরা বলেন, দেশের অবহেলিত তৃতীয় লিঙ্গের মানুষগুলো মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং তাঁর দীর্ঘায়ু কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *