Home দেশের খবর জনগণের কথা ভেবে শেখ হাসিনার ঘুম হয় না: মতিয়া চৌধুরী

জনগণের কথা ভেবে শেখ হাসিনার ঘুম হয় না: মতিয়া চৌধুরী

0
141

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: সাবেক কৃষিমন্ত্রী, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা উপলক্ষে সারা বাংলাদেশে এক দুঃসাহসিক কাজ করেছেন যা অতীতে কেউ করতে পারেনি।

 

বৃহস্পতিবার (৬ মে) সকালে শেরপুরের নালিতাবাড়ীর নয়াবিল উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের শুভেচ্ছা হিসেবে তার ব্যক্তিগত তহবিল থেকে বস্ত্র বিতরণকালে সংক্ষিপ্ত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

মতিয়া চৌধুরী বলেন, এই মহামারি করোনায় মানুষের মন মলিন হবে, হাসি মুখে ঈদ করতে পারবেন না এসব ভেবে শেখ হাসিনার ঘুম হয় না। তাই তিনি দেশে ১৫ লাখ পরিবারকে আড়াই হাজার করে টাকা দিচ্ছেন।

 

বেগম মতিয়া চৌধুরী দিনব্যাপী তার নিজস্ব তহবিল থেকে নালিতাবাড়ী পৌরসভা ও ১২ ইউনিয়নের প্রায় ২ হাজার ৬০০ দুস্থ নারীকে একটি করে শাড়ি উপহার হিসাবে প্রদান করেন।

 

এ সময় তার সাথে ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভিন, পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক ও কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যায়ণ উপ-কমিটির সদস্য গোপাল চন্দ্র সরকারসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here