Home দেশের খবর ঢাকা ভূঞাপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কাউন্সিলরকে আ’লীগ থেকে বহিষ্কার

ভূঞাপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কাউন্সিলরকে আ’লীগ থেকে বহিষ্কার

0
63

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে টাঙ্গাইলের ভূঞাপুর পৌর কাউন্সিলরকে আ’লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

গত সোমবার (৩ মে) ভূঞাপুর পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল বাছিদ মন্ডল ও সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম তালুকদার বাবলুর স্বাক্ষরিত চিঠিতে মোঃ আনোয়ার হোসেনকে বহিষ্কার করা হয়। তিনি পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর‌। তিনি ওই ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ছিলেন।

 

পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল বাছিদ মন্ডল ও সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম তালুকদার বাবলু বহিষ্কারের আদেশে স্বাক্ষর করেন।

 

এতে বলা হয়়, গত ৩০ জানুয়ারি মোঃ আনোয়ার হোসেন ভূঞাপুর পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্রের নৌকা প্রতীকের এজেন্ট সূচী বেগমকে এবং আওয়ামীলীগের অন্যান্য কর্মীদের উপর নিজ স্বার্থ হাসিলের জন্য অতর্কিত হামলা করেন এবং নৌকা প্রতীকের এজেন্ট সূচী বেগমকে নির্বাচনী বুথ থেকে টেনে বের করে এলোপাতাড়ি কুপিয়ে ডান হাতের বৃদ্ধা আঙ্গুল কেটে ফেলেন।

 

যাহা বিভিন্ন মিডিয়া ও দৈনিক জাতীয় সংবাদ পত্রে প্রচার করে এবং সকলের দৃষ্টি গোচর হয়। ইহাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়। সে কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সেই সাথে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক পরিচয়সহ দলীয় সকল পরিচয় থেকে তাকে বিরত থাকতে বলা হয়েছে।

 

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছিল উপজেলার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছিলেন নারী-পুরুষ ভোটাররা। নিজের অবস্থা শোচনীয় দেখে জাল ভোট দিতে যান কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেনের লোকজন।

 

অপর কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা বাধা দিলে বিপত্তি বাধে, শুরু হয় সংঘর্ষ। লাঠি হাতে নিয়ে নেতৃত্ব দেন সদ্য বিজয়ী কাউন্সিলর আনোয়ার হোসেন। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আঙুল কেটে ফেলা হয় নৌকা প্রতীকের এজেন্ট সূচী বেগমের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here