Home প্রধান খবর খালেদার অবস্থার পরিবর্তন নেই: চিকিৎসক

খালেদার অবস্থার পরিবর্তন নেই: চিকিৎসক

0
61

নজর২৪, ঢাকা- করোনাভাইরাসে আক্রান্ত হয়ে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থার কোনো পরিবর্তন নেই বলে জানিয়েছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের একজন সদস্য।

 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মঙ্গলবার রাতে বিএনপি নেত্রীকে দেখে এসে মেডিক্যাল বোর্ডের অন্যতম সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘সিসিইউতে থাকা রোগীর সঙ্গে তো সবসময় কথা বলা যায় না। দূর থেকে দেখতে হয়। গতকাল যেমন ছিলেন আজও তেমন আছেন।’

তিনি বলেন, ‘আপনারা যে কারণে এখানে অপেক্ষা করছেন এবং আপনাদের ন্যায় দেশবাসীও জানতে চায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ২৭ তারিখ সন্ধ্যার পর থেকে এভারকেয়ার হসপিটালে পোস্ট কোভিড, উনার যে করোনা হয়েছিল সেই করোনার চেকআপের জন্য এসে পরবর্তীতে উনার নিয়মিত চেকআপ করতে যেয়ে উনি এখানে ভর্তি আছেন এবং ভর্তি থাকা অবস্থায় আপনারা শুনেছেন তার ৩ তারিখ আর্লি মর্নিং অর্থাৎ গতকালকে উনার শ্বাসকষ্ট হলে উনাকে সিসিইউতে ট্রান্সফার করা হয়।’

 

খালেদা জিয়ার সংবাদ নিয়ে কিছু কিছু গণমাধ্যমে ভুল লেখা হয়েছে উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, ‘সিসিইউ মানে করোনারি কেয়ার ইউনিট, আপনারা অনেকেই লিখেছেন করোনা কেয়ার ইউনিট। আমি কিন্তু কালকেও বলে এসেছি এটা একটা হৃদরোগের ইউনিট, করোনারি কেয়ার ইউনিট। করোনারি কেয়ার ইউনিটে তিনি (খালেদা জিয়া) ভর্তি আছেন।

 

‘ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ওখানে একটা মেডিক্যাল বোর্ড উনার সুচিকিৎসা নিশ্চিত করার ব্যাপারে বা চিকিৎসা নিশ্চিত করার ব্যাপারে সার্বক্ষণিক কাজ করছেন এবং সেই বোর্ডের সদস্যরা আজকেও উনার যেসব পরীক্ষা গতকালকে করানো হয়েছিল এবং আজকে সকালে করা হয়েছিল সেগুলো রিভিউ করেছেন। পরীক্ষা-নিরীক্ষা করে উনার সে অনুযায়ী ট্রিটমেন্ট করে অ্যাডজাস্ট করেছেন এবং সেই অনুযায়ী চিকিৎসা চলছে।’

 

জাহিদ হোসেন আরও বলেন, ‘এই মুহূর্তে আমি উনার সাথে মানে এখানকার সিসিইউতে কিছুক্ষণ আগেও, দূর থেকে দেখে এসেছি। আল্লাহর অশেষ মেহেরবানীতে উনি গতকালকে যে অবস্থায় ছিলেন, এখনও ঠিক একই অবস্থায় আছেন।

 

চিকিৎসা চলছে এবং আপনাদের মাধ্যমে আমি আগেও বলেছি এখনও বলছি যে আমরা দেশবাসীর কাছে উনার সুস্থতার জন্য এবং রোগমুক্তির জন্য দোয়া চাই। আপনারা অনেকক্ষণ যাবত কষ্ট করেছেন, সেজন্য আমি আমার দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here