আম খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণ: কিশোর গ্রেফতার

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে শিশুকে আম খাওয়ানোর লোভ দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। ওই ঘটনায় কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার (৩ মে) দুপুরে উপজেলার যোগানিয়া ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে গ্রেফতার ওই কিশোরকে আদালতে পাঠানো হয়েছে।

 

পুলিশ ও মামলার বাদী শিশুর মা জানান, তার স্বামী ঢাকায় চা বিক্রি করেন। তিনি মেয়েকে নিয়ে নিজ বাড়ি ঘোড়ামারায় থাকেন। রোববার তিনি অন্য এক বাড়িতে গিয়ে নিজেদের বোরো ধান শুকানোর কাজ করছিলেন।

 

দুপুরের দিকে একই গ্রামের শ্রমিকের কিশোর ছেলে তার মেয়েকে আম খাওয়ানোর কথা বলে একটি মাছের প্রকল্পে নিয়ে যায়। সেখানে নিয়ে মেয়েকে ধর্ষণ করে। পরে রাতে তিনি নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে।

 

বিষয়টি নিশ্চিত করে থানার ওসি বছির আহমেদ বাদল জানান, কিশোরীকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত কিশোরকে কিশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *