Home দেশের খবর শ্রীমঙ্গলে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

শ্রীমঙ্গলে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

0
109

অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গলে অভ্যন্তরীন চলতি বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ এমপি।

 

উপজেলা ধান চাল সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, খাদ্য নিয়ন্ত্রক তকবীর হোসেন, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, উপ খাদ্য পরিদর্শক বিশ্বজিৎ রায়, শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান ভানু লাল রায় প্রমূখ।

 

এতে ২৭ টাকা কেজি দরে ১১শ’ ৬৮ মে. টন ধান ও ৩৯ ও ৪০ টাকা কেজি দরে ২৪শ’ ৭৭ মে.টন চাল সংগ্রহের লক্ষমাত্রা ধরা হয়েছে। আতপ ৩৯ এবং সিদ্ধ ৪০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ধান ২৮ এপ্রিল থেকে ১৬ আগস্ট পর্যন্ত সরাসরি কৃষক ও চাল ৭ মে থেকে ১৬ আগস্ট পর্যন্ত মিলারদের কাছ থেকে সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তকবীর হোসেন।

 

ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে ড. মো. আব্দুস শহিদ এমপি- কৃষকরা তাদের কষ্টের ধান সরবরাহে যেন হয়রানির শিকার না হয় সেজন্য দৃষ্টি রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here