শেরপুরে সড়ক দূর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। ০২ মে রবিবার সন্ধ্যায় উপজেলার খরিয়াকাজিরচর ইউনিয়নের গলাকাটা ব্রীজ এলাকায় বিএম কলেজ কাছে ওই ঘটনা ঘটে। নিহত শিশু উত্তর খরিয়াকাজিরচর এলাকার রহিজল মিয়ার ছেলের নাফিজ (৪)।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় নাফিজ রাস্তা পার হওয়ার সময় শেরপুর গামী একটি দ্রুতগতিগামী মোটর সাইকেল নাফিজকে চাপা দেয়। এ সময় চালক ছানোয়ার হোসেন (২৫) মোটর সাইকেল রেখে কৌশলে পালিয়ে যায়।

 

ওই সময় নাফিজ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নেয়। পরে নাফিজের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। নাফিজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়।

 

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় নিহতর বাবা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে। মোটর সাইকেল থানা হেফাজতে রয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। দ্রুতই আসামীকে গ্রেফতার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *