Home দেশের খবর চট্টগ্রাম শপিংমলে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা যুবলীগ নেতার স্ত্রী

শপিংমলে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা যুবলীগ নেতার স্ত্রী

0
83

নজর২৪, নোয়াখালী- নোয়াখালীতে শপিংমলে চুরির সময় নগদ টাকাসহ হাতেনাতে ধরা পড়েছেন এক নারী। এসময় কৌশলে পালিয়ে যান আরো দুই নারী।

 

আটক নারীর নাম খুরশিদা রহমান (৩৩)। আটক খুরশিদা জেলা যুবলীগের সদস্য ও সোনাপুরের মতিপুর গ্রামের মাওলানা গোলাম রহমানের বাড়ির মাহবুবুর রহমান বাবুর স্ত্রী।

 

তার কাছ থেকে চুরি করা নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত টাকাসহ তাকে নোয়াখালী সুধারাম থানায় সোপর্দ করা হয়।

 

শনিবার (১ মে) দুপুরে নোয়াখালী সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। বিভিন্ন দোকানের সিসিটিভি ফুটেজ দেখে তাদের তিন নারীকে চোর হিসেবে শনাক্ত করা হয়। বাকি দুইজন পালিয়ে গেছেন।

 

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী সুপার মার্কেট পরিচালনা কমিটির কার্যকরী পরিষদের সদস্য আবু সাঈদ।

 

তিনি বলেন, আটককৃত নারী বিভিন্ন জনের মানিব্যাগ ও পকেট থেকে টাকা চুরি করেছেন। নগদ ৩৮ হাজার টাকাসহ তাকে থানায় সোপর্দ করে তিনি নিজেই বাদী হয়ে মামলার এজাহার দাখিল করেছেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন। তিনি বলেন, আটক ওই নারীকে রোববার টাকাসহ আদালতে পাঠানো হবে। বাকিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here