Home দেশের খবর চট্টগ্রাম কক্সবাজারে বজ্রপাতে লবণ শ্রমিকের মৃত্যু

কক্সবাজারে বজ্রপাতে লবণ শ্রমিকের মৃত্যু

0
150

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়ায় মাঠে লবণ তুলতে গিয়ে বজ্রপাতে মুহাম্মদ সোহেল আকবর (১৯) নামের এক যুবক মারা গেছেন।

 

শনিবার (১ মে) ভোরে উপজেলার লেমশিখালী ইউনিয়নের লুৎফার পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত সোহেল ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, শনিবার ভোরে বৃষ্টি হওয়ার আশঙ্কা দেখে জয়নাল আবেদীন তার ছেলে সোহেল আকবরকে নিয়ে মাঠে লবণ তুলতে যান। এ সময় বজ্রপাতে আহত হন সোহেল আকবর।

 

স্থানীয়দের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here