Home দেশের খবর ঢাকা অস্ত্র, গাঁজাসহ বাবা-ছেলে আটক

অস্ত্র, গাঁজাসহ বাবা-ছেলে আটক

0
47

মো: নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধ: ঝালকাঠির নলিিছটি পৌর এলকার বাবা-ছেলেকে বরিশালে অস্ত্র, গাঁজাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ এপ্রিল) রাত ৯টার দিকে বরিশাল নগরীর মীরাবাড়ির পুলসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন ঝালকাঠির নলছিটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সূর্যপাশা গ্রামের মৃত চেরাগ আলী সরদারের ছেলে শাহজাহান সরদার ও তার ছেলে ইমরান সরদার। তারা বরিশাল নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মীরাবাড়ির পুল সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকেন।

 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মীরাবাড়ির পুল সংলগ্ন এলাকায় আমরা অবস্থান নেই। অভিযান ও আটকের সময় তাদের কাছ থেকে ছয়টি ধারালো ছোরা, রামদা এবং ৫টি চাপাতি উদ্ধার করা হয়।

 

এ ছাড়া বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা ৫৫ গ্রাম গাঁজা ও একটি ওজন মাপা যন্ত্র ও কিছু টাকা উদ্ধার করা হয় বলে জানান ওসি নুরুল ইসলাম দাবী করেন। আটকদের বিরুদ্ধে রাতেই পুলিশ বাদী মামলা করেছে।

 

এদিকে নলছিটি পৌরসভার সুর্যপাশা গ্রামের কয়েকজন জানায়, ওই বাপ ছেলে এলাকায় একসময় অপরাধ কর্মকান্ড করে এলাকা ছাড়া হয় বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here