শেরপুরে ইয়াবাসহ গ্রেফতার-১

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে ১শ পিস ইয়াবাসহ মাহফুজুর রহমান নিঠুল (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) মধ্যরাতে উপজেলার সিঙ্গাবরুনা ইউনিয়নের ঝুলগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিঠুল স্থানীয় শহিজল মিয়ার ছেলে।

 

ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত পৌণে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শ্রীবরদী উপজেলার পাহাড়ি এলাকা ঝুলগাঁও গ্রামে মাদক ব্যবসায়ী মাহফুজুর রহমান নিঠুলের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে ১শ পিস ইয়াবাসহ নিঠুলকে হাতেনাতে আটক করা হয়।

 

শেরপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদ জানান, এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত যুবককে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *