Home দেশের খবর ঢাকা চিরনিদ্রায় শায়িত হলেন টাঙ্গাইলের সাবেক এমপি ছানু

চিরনিদ্রায় শায়িত হলেন টাঙ্গাইলের সাবেক এমপি ছানু

0
123

নিজস্ব প্রতিবেদক, নজর২৪– চিরনিদ্রায় শায়িত হলেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শামসুল হক তালুকদার ছানু। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভুঞাপুর কেন্দ্রীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

 

এর আগে সকালে মুক্তিযোদ্ধা শামসুল হক তালুকদার ছানুকে রাষ্ট্রীয়ভাবে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে ভূঞাপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা হয়। জানাজায় জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় সাবেক সংসদ সদস্য শামসুল হক তালুকদার ছানু (৭৫) মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

শামসুল হক তালুকদার ছানু সংসদ সদস্য ছাড়াও ভূঞাপুর উপজেলা পরিষদের দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন। তার মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও পার্টির মহাসচিব জিয়া উদ্দিন বাবলু, টাঙ্গাইল-২ আসনের বর্তমান সংসদ সদস্য ছোট মনির শোক প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here