জমি বিক্রির দালালির টাকা নিয়ে সংঘর্ষে একজন নিহত, গ্রেফতার-৩

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভায় জমি বিক্রি করে দেয়া বাবদ দালালির টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শাহীন মিয়া (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে পৌরসভার ৫ নং ওয়ার্ডের বানিয়াটারী এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন- দুলাল হোসেন, ভুট্টু মিয়া ও শামীম মিয়া। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।

 

স্থানীয়রা জানান, পাটগ্রাম পৌরসভার বানিয়াটারী এলাকায় মৃত আব্দুল হানিফের পুত্র বুলু মিয়ার জমি বিক্রির দালালি করেন পার্শ্ববর্তী এলাকার সুলতান আলীর পুত্র আব্দুল কাদের। জমি বিক্রি করে দেয়ার দালালি বাবদ বুলু মিয়ার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন আব্দুল কাদের।

 

এ নিয়ে মঙ্গলবার রাতে বুলু মিয়ার সাথে আব্দুল কাদেরের লোকজনের প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষ বাঁধে। এতে বুলু মিয়ার লোকজনের হামলায় আব্দুল কাদেরের ভাই শাহীন মিয়া গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু ঘটে।

 

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুল কাদের বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের কারেছেন। ঘটনার সাথে জড়িত থাকায় ৩ জনকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *