নাগরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে খাদ্য বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন; এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল নাগরপুর জাতীয় পুষ্টি সপ্তাহ যথাযথভাবে পালিত হয়েছে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে অসহায় দুস্থ মানুষের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়।

 

এ উপলক্ষে মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

পরে অপুষ্টির শিকার ও অসহায় মানুষের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা রোকুনুজ্জামান খান ও সদর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মনি পুষ্টিকর খাদ্য ৮০ জনের মাঝে বিতরণ করেন। পুষ্টি খাদ্য তালিকায় ছিল আলু, উন্নত চাল, ডাল, লবণ, ছোলা, আয়োডিনযুক্ত লবন ও পেয়াজ ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *