Home দেশের খবর বগুড়ায় ট্রাকচাপায় নিহত ১, আহত ৩

বগুড়ায় ট্রাকচাপায় নিহত ১, আহত ৩

0
67

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী। ২৩ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দশমাইল নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনায় নিহত যাত্রীর নাম মিজানুর রহমান (৩৫)। তিনি উপজেলার শাহ্ধস বন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা এলাকার আবু তালেবের ছেলে।

 

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, বগুড়া থেকে চারজন যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা শেরপুর শহরের দিকে যাচ্ছিল।

 

পথিমধ্যে মহাসড়কের ওই স্থানে পৌঁছালে একই দিক থেকে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রাক পেছন থেকে অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মিজানুর রহমান মারা যান।

 

এছাড়া দুর্ঘটনায় আহত অন্যান্যদের দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। আর নিহত ব্যক্তির মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here