শাহজাদপুরে ভেজাল গো-খাদ্য উৎপাদন, ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ভেজাল গো-খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

জানা যায়, বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাংবাদিক রাজিব আহমেদ ও সাংবাদিক মিঠুন বসাক উপজেলার পোরজনা ইউনিয়নের বড় মহারাজপুর গ্রামের মো: চাদ বাবুর গোডাউন ঘরে গিয়ে তারা বিভিন্ন জ্বালানী জাতীয় দ্রব্য দিয়ে ভুষি বানাতে দেখতে পায়।

 

পরে শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের জামাত আলীর ছেলে বদিউজ্জামান (৩৮) দীর্ঘদিন যাবত চাদবাবুর গোডাউন ঘর ভাড়া নিয়ে এই অবৈধ ভেজাল ভুষি তৈরী করছে।

 

বিষয়টি তৎক্ষনাৎ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মিজানুর রহমানকে অবহিত করা হয়, তিনি উপজেলা ভেটেরিনারী ইন্সপেক্টর ডাঃ মীর কাওছার হোসেন ঘটনাস্থলে দ্রুত পাঠান।

 

ডাঃ মীর কাওছার হোসেন ভুষি উক্ত ভুষির গোডাউনে এসে পরিক্ষা নীরিক্ষা শেষে জানান, উপস্থিত উপাদান গুলো কোন ভাবেই গবাদী পশুকে খাওয়ানোর উপযোগী নয়।

 

তিনি আরো জানান, ভূষির বস্তার গায়ে অবশ্যই কোন কোন উপাদান রয়েছে ও প্রস্তুত এবং উত্তির্নের তারিখ লেখা থাকতে হবে। এই গোডাউনে যে সকল জিনিস রয়েছে সেগুলো গবাদি পশুকে খাওয়ানো হলে পশুগুলো নিশ্চিত জটিল ও কঠিন অসুস্থতায় ভুগবে।

 

পরে ঘটনাস্থলে সহকারি কমিশনার (ভুমি) মো: মাসুদ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন, এসময় তার সাথে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক রুবেল হোসেন সহ পুলিশের একটি দল ছিল।

 

পরে তিনি অভিযান চালিয়ে পোরজান বাজারে বদিউজ্জামানের মালিকানাধীন আরো একটি ভেজাল ভুষির গোডাউনের সন্ধান পান।

 

পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মৎস্য ও গবাদি পশুর খাদ্য নিয়ন্ত্রণ আইনে ভেজাল ভুষি উৎপাদনের দায়ে বদিউজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে এক বছরের কারাদন্ড প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *