Home জাতীয় করোনায় আক্রান্ত অ্যাটর্নি জেনারেল, সিএমএইচে ভর্তি

করোনায় আক্রান্ত অ্যাটর্নি জেনারেল, সিএমএইচে ভর্তি

0
113

নজর টুয়েন্টিফোর, ঢাকা- করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে তার শরীরে জ্বর দেখা দেয়। পরে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

 

বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘করোনা আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। সেখানকার চিকিৎসকরা সার্বক্ষণিক তার চিকিৎসায় নিয়োজিত আছেন।’

 

এর আগে আগে অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থা জানতে তার নম্বরে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি ভালো আছি। হাসপাতালে ভর্তি আছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here