Home দেশের খবর শাহজাদপুরে পাচারের সময় ১৩৪ বস্তা সরকারি চালসহ ৩ জন আটক

শাহজাদপুরে পাচারের সময় ১৩৪ বস্তা সরকারি চালসহ ৩ জন আটক

0
141

রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি ১০ টাকা কেজি ন্যায্যমূল্যের ১৩৪ বস্তা চাল (৮ টন) ট্রাক বোঝাই করে পাচারের সময় তিনজনকে আটক করেছে পুলিশ।

 

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে শাহজাদপুর উপজেলার করতোয়া ব্রীজ এলাকা থেকে ট্রাক বোঝাই চালসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উল্লাপাড়া উপজেলার ট্রাক মালিক মোঃ রবিউল (৪৫), ড্রাইভার মো. রুবেল হোসেন (৩০) ও হেলপাড় মো. আলম।

 

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এস আই) আসাদুর রহমান ‘নজর টুয়েন্টিফোরকে’ বলেন, ভোর রাতে শাহজাদপুর থানারঘাট করতোয়া ব্রীজ দিয়ে সরকারি চাউল পাচার হচ্ছিল, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে থেকে ট্রাক বোঝাই ১৩৪ বস্তা চাউল সহ তিনজনকে আটক করে থানায় আনা হয়।

 

আটককৃতরা প্রাথমিকভাবে জানায়, উল্লাপাড়ার মনির নামের একজন ট্রাক ভাড়া নিয়ে কৈজুরী বাঁধ থেকে চাউল নিয়ে বিসিকে যাওয়ার নির্দেশনা দেয়। বিসিকে পৌঁছলে চাউলের গন্তব্যস্থলের ঠিকানা দেওয়ার কথা ছিল। এ চাউল তারা কৈজুরী কোন চাউল বিক্রেতার কাছ থেকে কিনেছে সেটা তারা জানে না।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা জানান, কৈজুরী ইউনিয়নের ১০ টাকা কেজি চাউলের ডিলারদের স্টক যাচাই বাছাই করে অনিয়মের কোন সত্যতা পাওয়া যায়নি। আটককৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে কার নিকট থেকে এ চাউল ক্রয় করে নিয়ে যাচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলার নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here