রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: করোনাভাইরাস প্রতিরোধে সিরাজগঞ্জের শাহজাদপুর প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা ও মাস্ক বিতরণ করা হয়। এসময় সবাইকে সামাজিক দুরত্ব মেনে চলা ও মাস্ক পরিধানের পরামর্শ দেওয়া হয়।
জানা যায়, বৃহস্পতিবার (১৫এপ্রিল) পৌর সদরে সরকারি নির্দেশনা লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন-২০১৮) এর আওতায় ৪ টি মামলা করে এক হাজার টাকা এ অর্থদন্ড দেয়া হয়।
এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন।
শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন জানান, সরকারের এই কঠোর লকডাউন এর পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এ অভিযান অব্যাহত থাকবে।
