খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট ভালো

নজর২৪ ডেস্ক- করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্টে খারাপ কোনো সমস্যা ধরা পড়েনি বলে জানিয়েছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

 

তবে এটি তাৎক্ষণিক রিপোর্ট জানিয়ে তিনি বলেছেন, ‘আগামীকাল তার সিটি স্ক্যানের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যাবে।’

 

বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। কিছুক্ষণ পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের ডাক্তারদের আগ্রহ ছিল ম্যাডামের ফুসফুসের কী অবস্থা তা দেখার জন্য। তাই আজকে হাসপাতালে তার সিটি স্ক্যান করা হয়েছে। আমরা এর ক্লিনিক্যাল (প্রোভিশনাল রিপোর্ট) প্রাথমিক রিপোর্ট পেয়েছি।

 

‘আলহামদুলিল্লাহ। রিপোর্টের এখন পর্যন্ত যে ফাইন্ডিং পাওয়া গেছে এতে ম্যাডামের ফুসফুসের অবস্থা অত্যন্ত মিনিমাম।’

 

মিনিমাম বলতে কী বুঝিয়েছেন, তারও ব্যাখ্যা দেন এই চিকিৎসক। বলেন, ‘আমি আগেও বলেছি এবং বুঝিয়ে বলেছি। অত্যন্ত মিনিমান। নেগলিজিবল এমাউন্ট। যেটাকে সত্যকার অর্থে মাইল্ড বলা যায়। মাইল্ড মর্ডারেট সিরিয়া এই একটা ক্যাটাগরি আছে। আগামীকাল ওনার পূর্ণাঙ্গ একটা রিপোর্ট দেবে তারপর বোঝা যাবে।’

 

সিটি স্ক্যান কেন- এ বিষয়টি ব্যাখ্যা করে ডা. জাহিদ বলেন, ‘ফুসফুসের সংক্রমণ বোঝার জন্য আগে এক্সরে করা হতো। কিন্তু এখন সিটি স্ক্যান করা হয়। এতে অনেক ভালমতো সবকিছু বোঝা যায়। যেটা স্বাভাবিক এক্সরেতে বোঝা যায় না।’

 

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়াকে বসুন্ধরার আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার সিটিস্ক্যান শেষে ১০টা ২৪ মিনেটে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *