টাঙ্গাইলে ৮৯০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে বিভিন্ন স্থানে পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোরে কালিহাতীর উপজেলার কলেজ মোড় এলাকা, কালিহাতী বাসস্ট্যান্ড এবং টাঙ্গাইল সদর পুরাতন বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-১২, সিপিসি-৩ এর সদস্যরা।

 

আটককৃতরা- কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার পাখিউড়ার আশরাফ আলীর ছেলে মোজাম্মেল (২৬), টাঙ্গাইল সদর থানার মিরের বেতকা করটিয়া ইউনিয়নের শফিকুল ইসলামী কাজীর ছেলে আল আমিন (৩১), কালিহাতী উপজেলার বেতডোবা পালপাড়ার মৃত শামসুল হকের ছেলে আরিফ হোসেন (৩০), ঘাটাইল উপজেলার গরমচালার সিকান্দার আলীর ছেলে আজিজুল হক (২৮)।

 

টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান জানান, পৃথক-পৃথক অভিযানে ৮৯০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। যার মূল্য অনুমান ২ লাখ ৬৭ হাজার টাকা। আটককৃতরা দীর্ঘদিন যাবত অবৈধভাবে ইয়াবা সরবরাহ করে আসছিল। আটককালে তাদের নিকট থেকে ২টি মোবাইল, কিছু টাকা ও ৩টি সিমকার্ড জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *