টিকার দ্বিতীয় ডোজ নিয়েও করোনায় আক্রান্ত এমপি বাদশা

নজর২৪, রাজশাহী- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 

বুধবার (১৪ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় তার দেহে করোনা শনাক্ত হয়।

 

ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শরীরে জ্বর অনুভব করায় এমপি ফজলে হোসেন বাদশা মঙ্গলবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।

 

বুধবার বিকালে তাঁর করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এরপর রাত ৯টার দিকে তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের একটি কেবিনে আছেন।

 

দেবু আরও জানান, এমপি ফজলে হোসেন বাদশা শারীরিকভাবে ভালো আছেন। তাঁর পুরোপুরি সুস্থতার জন্য তিনি পার্টির পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন।

 

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, তার (সাংসদ ফজলে হোসেন বাদশা) সঙ্গে আমিও (চিকিৎসক) গত ৭ ফেব্রুয়ারি প্রথম ডোজ এবং ৮ এপ্রিল করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছি।

 

তবে দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর থেকেই তার হালকা জ্বর আসে। ১২ এপ্রিল থেকে জ্বরের তীব্রতা বেড়েছে। এরপর তিনি মঙ্গলবার (১৩ এপ্রিল) নমুনা দেন। বুধবার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

 

তবে করোনা পজিটিভ হলেও তার অক্সিজেন লেবেল ৯৭ শতাংশ রয়েছে। রাজশাহীতে তিনিই প্রথম দুই ডোজ করোনার টিকা নিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *