করোনায় মারা গেলেন টাঙ্গাইল বিএনপির সাবেক সম্পাদক বুলবুল

নজর২৪, টাঙ্গাইল- টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান খান বুলবুল (৬০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

 

বুধবার (১৪ এপ্রিল) দুপুরে ঢাকায় জাপান বাংলাদেশ ফেন্ডশীপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

তার ভাই কামরুজ্জামান খান জানান, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাকে পহেলা এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার আড়াইটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মরদেহ টাঙ্গাইল আনা হবে। তারাবির নামাজের পর জানাযা শেষে তাকে দাফন করা হবে বলে তিনি জানান।

 

মনিরুজ্জামান বুলবুল ১৯৯৭ সালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ৯০ দশকে জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *