Home দেশের খবর বগুড়ায় ধানক্ষেত থেকে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

বগুড়ায় ধানক্ষেত থেকে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

0
81

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় সিয়াম (৮) নামের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। নিহত সিয়াম নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের তেতুলগাড়ি গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

 

১৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার গোহাইল ইউনিয়নের পানিহালী গ্রামের মাঠ থেকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।

 

নিহত সিয়ামের মামা আব্দুল মমিন জানান, সকাল থেকে শিশুটি বাড়ির আশেপাশে খেলাধুলা করছিল। দুপুর ১ টার দিকে লোক মুখে জানতে পেরে বাড়ি থেকে দুই কিলোমিটার দুরে পানিহালী গ্রামের মাঠে ধানক্ষেতে গলাকাটা মৃতদেহ পাওয়া যায়। পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

 

তিনি আ‌রও ব‌লেন, তিন ভাই বোনের মধ্যে সিয়াম সবার ছোট। সিয়াম মাতৃগর্ভে থাকা কালে ২০১৩ সালে তার বাবা ট্রাকে আগুন দেয়ার ঘটনায় পুড়ে মারা যায়। এরপর থেকে তার মা তিন সন্তান নিয়ে বাড়িতেই বসবাস করতেন।

 

কারো সাথে তাদের কোন শত্রুতা নেই উল্লেখ করে আব্দুল মমিন বলেন, গ্রামের এক নারীর সাথে সিয়ামকে মাঠের দিকে যেতে দেখছিল গ্রামের লোকজন। এরপর তাকে আর দেখা যায়নি।

 

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, পানিহালী গ্রামের ধানক্ষেতের ড্রেনে গলাকাটা লাশ পাওয়া যায়। লাশ উদ্ধারের ঘন্টা খানেক আগে তাকে হত্যা করা হয়ে থাক‌তে পা‌রে। কিন্তু এ বিষয়ে এখনও কেউ থানায় কোন অভিযোগ দেয়‌নি। লাশ শহীদ জিয়াউর রহমান মেডি‌কেল ক‌লেজ (শজিমেক) হাসপাতা‌লের মর্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here