গোপালপুরে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে টিসিবি’র পণ্য বিক্রি উদ্ধোধন করা হয়। (১৭ এপ্রিল) সোমবার উপজেলা গেটের ও গোপালপুর বাজারে টিসিবি’ র পণ্য বিক্রি উদ্ধোধন করা হয়।

 

এ সময় টিসিবি’র পণ্য বিক্রি উদ্ধোধন করেন উপজেলা নির্বাহি অফিসার মো.পারভেজ মল্লিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন এবং টিসিবি ডিলার সামিউল ইসলাম।

 

উপজেলা নির্বাহি অফিসার পারভেজ মো. মল্লিক জানান রমজান উপলক্ষে সাধারণ জনগণ ও নিম্ন আয়ের লোক এ পণ্য নিতে পারবে, পর্যায় ক্রমে গোপালপুর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে টিসিবি’ র পণ্য বিক্রিয় করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *