ভূঞাপুরে আগুনে পুড়ে ২৪ দোকান ছাই

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে পুড়ে গেছে ২৪ টি দোকান। সোমবার (১২ এপ্রিল) বেলা আড়াইটার দিকে উপজেলার নিকরাইল বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

প্রায় এক ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে।

 

ভূঞাপুর থানার এসআই সাইফুল ইসলাম জানান, আজ বেলা আড়াইটার দিকে নিকরাইল বাজারে একটি লেপতোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই পুড়ে যায় টিভি-ফ্রিজ, ইলেক্ট্রনিক ও মনোহারি ২৪ টি দোকান। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অগ্নিকান্ডে ক্ষতি হয়েছে প্রায় এক কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *