Home দেশের খবর ঢাকা হেফাজতের তান্ডব: রূপগঞ্জ যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার

হেফাজতের তান্ডব: রূপগঞ্জ যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার

0
68

নজর২৪, রূপগঞ্জ- হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের করা নাশ’কতা মামলায় রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রোববার (১১ এপ্রিল) সন্ধ্যায় রূপগঞ্জের ভুলতা বাসস্ট্যান্ড থেকে নরসিংদী যাওয়ার পথে উপজেলার গোলাকান্দাইল বাসস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গত ২৬ মার্চ ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় পরিবহনে হামলা ভাংচুরের ঘটনা ঘটে। ২৭ মার্চ এ ব্যাপারে রূপগঞ্জ থানায় নাশ’কতার মামলা হয়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, গত ২৬ মার্চ ভুলতা এলাকায় গাড়ি ভাঙচুর ও নাশ’কতার ঘটনা ঘটে। ওই ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫ জনকে আসামি করে একটি মামলা হয়। দেলোয়ার হোসেন ওই মামলার এজাহারভুক্ত আসামি।

 

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, হরতালের দিন এবং সোনারগাঁয়ের একটি অবকাশ যাপন কেন্দ্রে হেফাজত নেতা কথিত স্ত্রীসহ অবরুদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে হওয়া তান্ডবের ঘটনায় এ পর্যন্ত ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here