মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাকসুদা খানম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (১০ এপ্রিল) সকালে তার আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন, টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান।
জানা গেছে, ডা. মাকসুদা খানম গত ৮ ফেব্রুয়ারী মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্র থেকে করেনার টিকা নেন। দ্বিতীয় ডোজ টিকার সময় হলেও তিনি এখনো নেননি। শনিবার (১০ এপ্রিল) সকালে শারীরিকভাবে অসুস্থ্য অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেয়। তার কিছুক্ষণ পর করোনার ফলাফল পজিটিভ আসে।
বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তার তীব্র মাথা ব্যাথা, জ্বর ও শুষ্ক কাশি উপসর্গ রয়েছে।
টাঙ্গাইল জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, শনিবার (১০এপ্রিল) পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত সারা জেলায় ৪ হাজার ৩শত ৫জন আক্রান্ত হয়েছেন এবং ৬৮ জনের মৃত্যু হয়েছে।
