নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মোশারফ হোসেন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পঞ্চগড় ডিবি পুলিশের একটি দল। মোশারফ বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের খয়েরপুর এলাকার জাহাঙ্গীর আলম ডিপজলের ছেলে।
পঞ্চগড় ডিবি পুলিশের ওসি আব্দুর রাজ্জাক জানান, গতকাল শনিবার ডিবি পুলিশের এসআই ফিরোজ আলীর নেতৃত্বে এএসআই নয়ন দেবনাথ ও এএস আই আনিসুর রহমান মোল্লা গোপন সূত্রের ভিত্তিতে সংবাদ পেয়ে দেবীগঞ্জ করতোয়া সেতুর পশ্চিম পাড়ের বাজারে মোশারফকে ১০০ পিস ইয়াবাসহ আটক করে দেবীগঞ্জ থানায় সোপর্দ করে। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য ৪০ হাজার টাকা।
দেবীগঞ্জ থানার ওসি (অফিসার ইনচার্জ) জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোশারফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
