Home দেশের খবর শ্রীমঙ্গলে ভ্রাম্যমান গাড়িতে দুধ ডিম বিক্রি শুরু

শ্রীমঙ্গলে ভ্রাম্যমান গাড়িতে দুধ ডিম বিক্রি শুরু

0
108

অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি: দেশব্যাপী করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণীজ পুষ্টি নিশ্চিতকরণ শ্রীমঙ্গল উপজেলা প্রাণী সম্পদ বিভাগ কর্তৃক ভ্রাম্যমান গাড়িতে করে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্বোধন করেন অনুমিত হিসাব সর্ম্পকিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ উপাধ্যাক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) নয়ন কারকুন। প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কর্ন চন্দ্র মল্লিক এর সভাপতিত্বে ভ্রাম্যমান গাড়িটি শ্রীমঙ্গল শহরের বিভিন্ন সড়কে দুধ, ডিম ও মাংস বিক্রি করছে। শুক্রবার হতে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৪৫ দিন।

 

বাংলাদেশ ডেইরী ফার্মাস এসোসিয়েশন, বাংলাদেশ পোল্ট্রি ফার্মাস এসোসিয়েশন এর বাস্তবায়নে, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এর ব্যবস্থাপনা ও প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প, প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সহযোগিতায় এ কার্যক্রম চলছে।

 

উদ্বোধন শেষে উপাধ্যাক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নগদ মূল্য ডিম ও দুধ ক্রয় করেন। তারপর জনসাধারনের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে বিক্রি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here