Home দেশের খবর ঢাকা টাঙ্গাইলে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র

টাঙ্গাইলে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র

0
137

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার: আজ বুধবার (৭ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল পৌরসভার ১৭ নং ওয়ার্ডের বেতকা মুন্সিপাড়া এলাকায় রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার নব-নির্বাচিতর মেয়র এস, এম সিরাজুল হক আলমগীর।

 

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর হাজী আতিকুর রহমান মোর্শেদ, ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহেল ওয়ারেছ হুমায়ুন, টাঙ্গাইল শহর আওয়ামী লীগ নেতা মুন্সি তারেক পটনসহ স্থানীয় লোকজন।

 

দীর্ঘদিন যাবৎ এই রাস্তার সংস্কার না হওয়ায়, সামান্য বৃষ্টিতে রাস্তায় পানি জমে জনগণের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হতো। রাস্তাটির সংস্কার সম্পন্ন হলে এলাকাবাসীর ভোগান্তি নিরসন হবে বলে আশা ব্যক্ত করেন টাঙ্গাইল পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here