মির্জাপুরে দোকান খোলার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুরে দোকান খোলার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাজারের ব্যবসায়ীরা।

 

মঙ্গলবার (০৬ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে পৌরসদরের কাকলীর মোড় এলাকা থেকে এ মিছিলটি শুরু হয়। পরে প্রধান বাজারসহ বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন ব্যবসায়ীরা। মিছিলটি মির্জাপুর কেন্দ্রীয় মসজিদ মার্কেট এলাকায় গিয়ে সমাপ্ত হয়।

 

ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা জানান, স্বাস্থ্য বিধি মেনে দোকান খুলে দিতে হবে, আমরা এদেশের নাগরিক হিসেবে এ দাবি জানাচ্ছি সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে।

 

তারা আরও বলেন, আমরা দোকান খুলেছি। আমাদের যদি কেউ বাধা দিতে আসে আমরা আবারও মিছিল করবো, রাস্তায় শুয়ে পড়বো এবং যারা আসবে তাদেরকেও আটকে রেখে দেবে বলে আলটিমেটাম দেয় ক্ষুব্ধ ব্যবসায়ীরা।

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, আমরা বিষয়টি জানতে পেরেছি। স্থানীয় বাজার বণিক সমিতি ও ব্যবসায়ী নেতাদের সাথে আমরা কথা বলবো এবং সম্পূর্ণ বিষয়টি আমরা উর্দ্ধতন কর্মকর্তাদের অবগত করেছি, পরবর্তী নির্দেশনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এসময় তিনি সরকারের দেয়া নির্দেশনা মানতে সকলের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *