খালেদা-তারেকসহ নেতাকর্মীদের সুস্থতা কামনায় টাঙ্গাইলে বিএনপি’র দোয়া মাহফিল

টাঙ্গাইল প্রতিনিধি- বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং করোনা ভাইরাসে আক্রান্ত কেন্দ্রীয় কামিটির নেতাদের সুস্থতা কামনায় টাঙ্গাইলে জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৪ এপ্রিল) সকালে টাঙ্গাইল শহরে একটি রেস্টুরেন্টে টাঙ্গাইল জেলা বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল হয়।

 

এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাদেকুল আলম খোকা, মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ।

 

দোয়া মাহফিলে অংশ নেয় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আনিছুর রহমান আনিছ, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ, সদস্য সচিব মো. আব্দুল বাতেন, যুগ্ম আহবায়ক মো. রাকিব হোসেন, মো. কায়ছার আহমেদ লিমনসহ বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা।

 

প্রসঙ্গত, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ সারাদেশের যেসব নেতাকর্মী ও দেশবাসী ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমদ আযম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ সারাদেশের নেতাকর্মী ও দেশের মানুষ যারা অসুস্থ অবস্থায় আছেন তাদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *